মার্কিন নিষেধাজ্ঞার মাঝেও হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস-৫ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
বর্তমানে এটি ১ কোটি ৭০ লাখেরও বেশি ডিভাইসে ব্যবহার হচ্ছে এবং প্রতি মাসে লাখো নতুন ডিভাইসে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: টিকটকের যুক্তরাষ্ট্র অংশের বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
শুধু স্মার্টফোন বা ট্যাব নয়, পিসি, স্মার্টওয়াচ, টিভি এবং পার্টনার ইকোসিস্টেমের পণ্যেও সফটওয়্যারটি ছড়িয়ে পড়েছে।
হুয়াওয়ে জানিয়েছে, তাদের লক্ষ্য একটি পূর্ণাঙ্গ অপারেটিং ইকোসিস্টেম গড়ে তোলা।
এজন্য ডেভেলপার সহায়তা ও উদ্ভাবনে ১০০ কোটি ইউয়ান বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।









