নাসার হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে সম্পূর্ণ ভিন্ন ধরনের এক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ক্লাউড-৯’।
এটি কোনো নক্ষত্র ছাড়াই গঠিত গ্যাসসমৃদ্ধ এক বিশাল মেঘ, যা মূলত ডার্ক ম্যাটারের প্রভাবে স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী
বিজ্ঞানীদের মতে, এটি আদিম মহাবিশ্বে গ্যালাক্সি তৈরির ব্যর্থ প্রচেষ্টার একটি নিদর্শন।
মেসিয়ার ৯৪ গ্যালাক্সির কাছে অবস্থান করা এই বস্তু ডার্ক ম্যাটার অধ্যয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে।









