চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তাদের উৎপাদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে।
প্রধান নির্বাহী লেই জুন জানিয়েছেন, পাঁচ বছরের মধ্যেই শাওমির কারখানায় মানবাকৃতির রোবট কাজ শুরু করবে।
আরও পড়ুন:
তার মতে, এআই–এর দ্রুত উন্নতি শিল্পকারখানার নকশাকে পুরোপুরি বদলে দিচ্ছে।
শাওমির বৈদ্যুতিক গাড়ি প্লান্টে আগে মানুষ যে ডাই-কাস্ট কাঠামো পরীক্ষা করত, সেখানে এখন এক্স-রে ও এআইচালিত ভিশন সিস্টেম কয়েক সেকেন্ডে আরও নির্ভুলভাবে কাজ করছে।
লেই জুন মনে করেন, ভবিষ্যতে অটোমেশন শিল্পের বাজার আরও বিস্তৃত হবে এবং যৌথ প্রযুক্তিগত প্ল্যাটফর্ম গড়ার প্রয়োজন বাড়বে।









