বিশ্বজুড়ে গন্ডার বা বাঘের পাশাপাশি এখন পাচার হচ্ছে পোকামাকড়ও।
সম্প্রতি যুক্তরাজ্যে একটি স্যুটকেসে শতাধিক জীবন্ত রানি পিঁপড়া উদ্ধারের ঘটনায় উন্মোচিত হয় আন্তর্জাতিক পোকা পাচার চক্র।
বিজ্ঞানীরা বলছেন, অদৃশ্য এই অপরাধ বাস্তুতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত চীন
প্রতি বছর প্রায় ১–২ শতাংশ হারে পোকামাকড়ের সংখ্যা কমছে।
অথচ ফসলের পরাগায়ণ থেকে শুরু করে খাদ্যশৃঙ্খল রক্ষায় পোকার ভূমিকা অপরিসীম।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—পোকা চোরাচালানকে ‘ক্ষুদ্র অপরাধ’ ভাবা মারাত্মক ভুল, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।









