ইনস্টাগ্রাম কিশোরদের জন্য আরও নিরাপদ ভার্চুয়াল পরিবেশ তৈরি করছে।
নতুন নীতিতে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা কিছু প্রাপ্তবয়স্ক পোস্ট ও অ্যাকাউন্ট দেখতে পাবেন না।
অশালীন ভাষা, নগ্নতা বা ঝুঁকিপূর্ণ কনটেন্টের পোস্ট টিন অ্যাকাউন্টে ফিল্টার করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন স্টেম ফিড
কিশোররা প্রাপ্তবয়স্কদের পোস্টে মন্তব্য করতে বা ডিএম পাঠাতে পারবে না।
অভিভাবকরা লিমিটেড বা মোর কনটেন্ট সেটিং চালু করতে পারবেন।
আপডেটটি প্রথমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় চালু হবে, পরে বিশ্বজুড়ে বিস্তৃত হবে।









