কিশোর-কিশোরীদের মানসিক সুরক্ষা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা প্ল্যাটফর্মস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইনস্টাগ্রাম–এ আত্মহননসংক্রান্ত বিষয় বারবার খোঁজা হলে অভিভাবকদের কাছে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাঠানো হবে।
প্রথমে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডায় সুবিধাটি চালু হবে।
আরও পড়ুন: অফলাইনে কাজ করতে সক্ষম ৫টি জনপ্রিয় অ্যাপ
কেবল প্যারেন্টাল সুপারভিশন ব্যবস্থার আওতায় থাকা অ্যাকাউন্টে এটি কার্যকর থাকবে।
বিশেষজ্ঞদের পরামর্শসহ বার্তা পাঠানো হবে বলে জানানো হয়েছে। আইনি চাপের প্রেক্ষাপটে নেওয়া এ পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।









