
ব্যবহারকারীর গোপনীয়তা আরও শক্তিশালী করতে অ্যান্ড্রয়েড ১৬–এ নতুন লোকেশন সতর্কতা ফিচার আনছে গুগল।
এই সুবিধা চালু হলে কোনো অ্যাপ লোকেশন ব্যবহার করলেই স্ক্রিনের ওপরের অংশে ব্যাটারির পাশে নীল বিন্দু ও মানচিত্র আইকন দেখা যাবে।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
নোটিফিকেশন প্যানেলে ট্যাপ করে ব্যবহারকারী জানতে পারবেন কোন অ্যাপ লোকেশন ট্র্যাক করছে।
সেখান থেকেই অনুমতি পরিবর্তন বা অ্যাপ বন্ধ করা যাবে। শুরুতে ফিচারটি পিক্সেল ফোনে বেটা সংস্করণে মিলবে।