দেশের বাজারে থাকা সব অবিক্রীত মোবাইল হ্যান্ডসেট ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করতে বিশেষ নির্দেশ দিয়েছে বিটিআরসি।
আগারগাঁওয়ে মোবাইল আমদানিকারকদের সংগঠন এমবিসিবির সঙ্গে এক সভায় প্রতিষ্ঠানটি জানায়, আমদানি ও ভেন্ডর এনলিস্টমেন্টের প্রক্রিয়া সহজ করতে তিনটি নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: স্টারলিংক স্যাটেলাইটের ভিড়ে বিপাকে মহাকাশ গবেষণার টেলিস্কোপ
এর মধ্যে রয়েছে কম কাগজপত্রে দ্রুত ভেন্ডর সনদ প্রদান, অনুমোদিত সরবরাহকারীর প্রত্যয়নপত্র থাকলেই আমদানির অনুমতি প্রদান।
ক্লোন–কপি বা রিফারবিশড হ্যান্ডসেট ঠেকাতে প্রস্তাবনা জমা দেয়ার আহ্বান।
বাজারে থাকা অবিক্রীত সব ফোন নির্ধারিত ছকে জমা দিলে তা নিয়মিত করা হবে বলেও জানায় বিটিআরসি।









