আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী উদ্ভাবন ইন্টারনেট। এটি উদ্ভাবনের পর থেকেই মানবজীবন বদলে দিয়েছে।
বর্তমানে মুহূর্তেই বিশ্বের সব তথ্য হাতের মুঠোয় চলে আসে। তবে এর পরিধি কতটা বিস্তৃত, তা অনেকের অজানা।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে পৃথিবীতে তৈরি হয়েছিল প্রায় ১৪৯ জেটাবাইট ডেটা।
বিশেষজ্ঞদের ধারণা, ২০২৫ সালের শেষে এই সংখ্যা ১৮১ জেটাবাইট ছাড়াতে পারে।
কেউ কেউ ১৭৫ জেটাবাইট বললেও পার্থক্য খুবই সামান্য। এক জেটাবাইট মানেই এক ট্রিলিয়ন গিগাবাইট, যা কল্পনারও বাইরে।









