অ্যাপল আইফোন ১৭ সিরিজের সঙ্গে নতুন মডেল আইফোন এয়ার উন্মোচন করেছে, যা একমাত্র পেছনের ক্যামেরা ব্যবহার করে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবে।
আগের একক ক্যামেরার মডেলগুলোতে পোর্ট্রেট মোড শুধু মানুষ বা পোষা প্রাণীর মুখে সীমাবদ্ধ ছিল। নতুন এ ক্যামেরা দিয়ে এখন কফি কাপ, খাবার বা অন্য বস্তুও পোর্ট্রেট মোডে তোলা যাবে।
আরও পড়ুন: আইফোন ১৭ এর নতুন ৪ মডেল, দাম কত
আইফোন এয়ারের ক্যামেরা আইফোন ১৭ প্রোর প্রধান সেন্সরের মতো বড় সেন্সর ও উন্নত প্রসেসিংসহ ২ গুণ অপটিক্যাল জুম সমর্থন করে।
দক্ষিণ এশিয়ায় এটি ১৯ সেপ্টেম্বর থেকে দোকানে পাওয়া যাবে।










Leave a comment