সম্প্রতি অ্যাপল বাজারে এনেছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। চারটি ভিন্ন মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ এয়ার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইফোন ১৭ এয়ার, যা অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন হিসেবে পরিচিতি পেয়েছে।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে এমন আরও কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আছে, যেগুলো ফিচার ও জনপ্রিয়তার দিক থেকে আইফোন ১৭ সিরিজকে টেক্কা দিতে পারে।
আরও পড়ুন: যেকোনো পুরাতন স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনর ডিভাইস
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা

স্যামসাংয়ের সর্বশেষ মডেল এস২৫ আলট্রা এসেছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫x পেরিস্কোপ টেলিফটো লেন্সসহ।
৬.৯-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লের ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে এস পেন, এআই-চালিত সফটওয়্যার এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।
গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল

পিক্সেল ১০ প্রো এক্সএল-এ রয়েছে ৬.৮-ইঞ্চি সুপার অ্যাকচুয়া এলটিপিও ওএলইডি ডিসপ্লে (৩কে রেজোলিউশন), টেনসর জি৫ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরা সিস্টেমে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং সামনে ৪২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভিভো এক্স২০০ প্রো

ভিভোর এক্স২০০ প্রো মডেলে আছে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ১২০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডিমিনস্টি ৯৪০০ চিপসেট এবং ১৬ জিবি পর্যন্ত র্যাম।
২০০ মেগাপিক্সেলের জিস ক্যামেরা সিস্টেম ফোনটিকে প্রো-গ্রেড ফটোগ্রাফির জন্য আদর্শ করেছে। এটি চলে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ফানটাচ ওএস-এ।
বিশেষজ্ঞদের মতে, আইফোন ১৭ এয়ারের নকশা ও হালকাত্ব নতুন মানদণ্ড স্থাপন করলেও, ফিচার ও পারফরম্যান্সের প্রতিযোগিতায় স্যামসাং, গুগল ও ভিভো শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।








