অ্যাপল ২০২৭ সালে আইফোনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের চমক দিতে পারে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইটি নিউজ জানিয়েছে, প্রতিষ্ঠানটি ১৯ সিরিজ বাদ দিয়ে সরাসরি ‘আইফোন ২০’ উন্মোচনের পরিকল্পনা করছে।
ধারণা করা হচ্ছে, এটি হবে বিশেষ বার্ষিকী সংস্করণ, যেখানে ডিজাইন ও ফিচারে বড় পরিবর্তন দেখা যাবে।
আরও পড়ুন: বিক্রি কমায় আইফোন এয়ারের উৎপাদন কমাচ্ছে অ্যাপল
গবেষণা সংস্থা ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে আসবে আইফোন ১৮ই, আর একই বছরের দ্বিতীয় প্রান্তিকে উন্মোচিত হবে আইফোন ২০ সিরিজ।
বিশ্লেষকরা বলছেন, অ্যাপল আবারও নামকরণে আগের মতো সাহসী পদক্ষেপ নিতে পারে।









