আইওএস ১৮ ও পরবর্তী সংস্করণ প্রকাশের পর আইফোনে সফটওয়্যারজনিত সমস্যার অভিযোগ বেড়েছে।
ব্যবহারকারীরা অ্যালার্ম কাজ না করা, পর্দায় কালো দাগ, মুছে ফেলা ব্রাউজিং ইতিহাস ফের দেখা যাওয়ার মতো ত্রুটির কথা জানিয়েছেন।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
এতে ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব সমস্যা আইফোনের নির্ভরযোগ্যতার ভাবমূর্তিকে চাপে ফেললেও অ্যাপলের শক্তিশালী ইকোসিস্টেমের কারণে বাজারে বড় ধাক্কার সম্ভাবনা কম।









