বাংলাদেশের স্মার্টফোন বাজারে এসেছে আইটেলের নতুন মডেল ‘সুপার ২৬ আলট্রা’। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এ ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২০,০০০ টাকা।
নতুন মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, থ্রি-ডি গ্লাস ডিজাইন ও আল্ট্রা-স্লিম বেজেল, যা ব্যবহারকারীদের দেবে প্রিমিয়াম অভিজ্ঞতা। পারফরম্যান্সে শক্তিশালী করতে এতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ অক্টা-কোর প্রসেসর, সঙ্গে ৮ জিবি র্যাম (১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল) এবং ২৫৬ জিবি স্টোরেজ।
ক্যামেরা বিভাগেও এসেছে বড় পরিবর্তন। ফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উন্নত এআই প্রযুক্তির কারণে ছবিতে পাওয়া যাবে বাড়তি ডিটেইলস ও নিখুঁত রঙ।
আরও পড়ুন: শাওমি ১৭ সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে স্ন্যাপড্রাগন ৮
ব্যাটারির দিক থেকেও এটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সুবিধা, যা কয়েক মিনিটের চার্জেই দীর্ঘ সময় ব্যবহার উপযোগী করে তুলবে।
এছাড়া ফোনটিতে রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট ক্যামেরা ফিল্টার, ব্যাটারি অপ্টিমাইজেশন সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। সব মিলিয়ে এই দামের মধ্যে প্রিমিয়াম লুক, শক্তিশালী পারফরম্যান্স ও উন্নত নিরাপত্তা—সবকিছু নিয়েই বাজারে হাজির হলো আইটেল সুপার ২৬ আলট্রা।








