বাংলাদেশে জ্যাক মোটরসের আনুষ্ঠানিক পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে র্যানকন গ্রুপ।
এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জ্যাকের গাড়ি বিক্রির পাশাপাশি পূর্ণ বিক্রয়োত্তর সেবাও দেবে।
রাজধানীর আইসিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে জ্যাক মোটরসের নতুন টি৯ হান্টার, টি৮ পিকআপ এবং এন সিরিজের ট্রাক দেশের বাজারে উন্মোচন করা হয়।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
টি৯ হান্টারে রয়েছে ২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন, ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ও আধুনিক ইন্টেরিয়র সুবিধা।
অন্যদিকে টি৮ মডেলে ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনসহ শক্তিশালী টর্ক সুবিধা রয়েছে। দুটি মডেলেই ৫ বছর বা ১ লাখ কিলোমিটারের সেবা নিশ্চয়তা থাকছে।









