জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
গেমিংয়ের মাধ্যমে দেশের তরুণদের ফুটবলের প্রতি আরও আগ্রহী করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: গেম ডাউনলোডে অসতর্কতা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি
এর অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে ফ্রি ফায়ারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল জার্সি ইন-গেম আইটেম হিসেবে যুক্ত হয়েছে, যা বিশেষ মিশন সম্পন্ন করলে বিনা মূল্যে পাওয়া যাবে।
পাশাপাশি জামাল ভূঁইয়া ফুটবল অ্যাকাডেমি ও তরুণ খেলোয়াড়দের সঙ্গেও যুক্ত হবেন।









