জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারে কড়াকড়ি আরোপের প্রস্তুতি নিচ্ছে।
আইসিএও–এর সুপারিশ অনুসারে আগামী এপ্রিলের মধ্যে আইন সংশোধন হতে পারে।
আরও পড়ুন: অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা
নতুন নিয়মে ১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতার ব্যাটারি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, আর এর কম হলে সর্বোচ্চ দুটি বহন করা যাবে।
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বেড়েছে। গত বছর ব্যাটারি–সংক্রান্ত দুর্ঘটনা ১২৩টিতে পৌঁছেছে, যা ২০২০ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।









