মূল পাতা প্রযুক্তির চাকরি আকিজ মোটরস লিমিটেডে চাকরির সুযোগ
প্রযুক্তির চাকরি

আকিজ মোটরস লিমিটেডে চাকরির সুযোগ

akij motors
আকিজ মোটরস লিমিটেড। ছবি: সংগৃহীত
Share

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ মোটরস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস (ই-মোটরসাইকেল) বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নেয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে এবং চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ

চাকরির ধরন : বেসরকারি চাকরি

আবেদন শুরুর তারিখ : ৪ অক্টোবর

আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে মার্কেটিংয়ে বিবিএ অথবা পাওয়ার/অটোমোবাইলে ডিপ্লোমাধারী হতে হবে।

বৈদ্যুতিক মোটরসাইকেল, ইজি বাইক, দুই, তিন ও চার চাকার যানবাহন শিল্পে ভালো জ্ঞান থাকতে হবে।

আরও চাকরির খবর পড়ুন:  গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

পূর্ণকালীন অফিসভিত্তিক চাকরির কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। প্রার্থীর বয়স হতে হবে অন্তত ২৪ বছর।

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাসভ

প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা ও বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com