দেশের জনপ্রিয় অনলাইন শপিং মার্কেটপ্লেস শপআপ নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ‘বিক্রয় প্রতিনিধি’ পদে ৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : বিক্রয় প্রতিনিধি
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদনের শেষ তারিখ : ২৯ নভেম্বর
এই পদের জন্য প্রার্থীর এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
আরও চাকরির খবর পড়ুন: চিটাগাং ড্রাই ডক লিমিটেডে চাকরির সুযোগ
ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর (টঙ্গী), ময়মনসিংহ (ভালুকা) এবং ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন ডেমরা, দোহার, কেরাণীগঞ্জ, নবীনগর ও সাভার।
শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ২০ থেকে ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা ১৫০০০ থেকে ৩০০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। যা অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।









