এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গ্রাফিক ডিজাইনার বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নেয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর থেকে এবং চলবে ৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : এক্সিকিউটিভ
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদনের শুরু তারিখ: ২৩ অক্টোবর
আবেদনের শেষ তারিখ : ৭ নভেম্বর
পদে যোগ্যতার জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
এছাড়া প্রার্থীর ডোবি ক্রিয়েটিভ স্যুট (ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টস) দক্ষতা, মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং-এর প্রাথমিক জ্ঞান থাকা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে।
প্রার্থীর ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও চাকরির খবর পড়ুন: ওয়ালটন হাই-টেকে চাকরির সুযোগ
ফুলটাইম এ চাকরির কর্মস্থল ঢাকা (তেজগাঁও)।
নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই।
বেতন আলোচনাসাপেক্ষ, এবং নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা উপভোগ করবেন।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।









