মূল পাতা প্রযুক্তির চাকরি ই–কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশে চাকরির সুযোগ
প্রযুক্তির চাকরি

ই–কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশে চাকরির সুযোগ

daraz
ই–কমার্স প্রতিষ্ঠান দারাজ। ছবি: সংগৃহীত
Share

দেশের শীর্ষস্থানীয় ই–কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ডেপুটি ম্যানেজার পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ অক্টোবর থেকে এবং চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ই–কমার্স খাতে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

আরও পড়ুন চাকরির খবর:  অ্যাপেক্স ফুটওয়্যারে ই-কমার্স সাপোর্টে জনবল নিয়োগ

ফুলটাইম চাকরির কর্মস্থল হবে ঢাকা। নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে মাসিক বেতন পাবেন।

এছাড়া প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, গ্র্যাচুইটি, বিমা, কর্মক্ষমতা বোনাস, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com