দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক্স ও কমার্সিয়াল বিভাগে অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি হেড/ক্যাটাগরি লিড পদে নিয়োগ দেয়া হবে। ৯ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি হেড/ক্যাটাগরি লিড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদন শুরুর তারিখ : ৯ অক্টোবর
আবেদনের শেষ তারিখ : ৮ নভেম্বর
এই পদের জন্য প্রার্থীর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা থাকা আবশ্যক। প্রার্থীর কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আরও চাকরির খবর পড়ুন: গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের
এটি একটি পূর্ণকালীন অফিসভিত্তিক চাকরি, কর্মস্থল ঢাকা। বেতন হবে আলোচনা সাপেক্ষে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।









