মূল পাতা প্রযুক্তির চাকরি এসিআইতে এআই ডেভেলপার পদে চাকরির সুযোগ
প্রযুক্তির চাকরি

এসিআইতে এআই ডেভেলপার পদে চাকরির সুযোগ

ACI Limited
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। ছবি: সংগৃহীত
Share

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি ফুল স্ট্যাক এআই ডেভেলপার পদে জনবল নিয়োগ দেবে।

৩ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম : ফুল স্ট্যাক এআই ডেভেলপার

চাকরির ধরন : বেসরকারি চাকরি

আবেদনের শেষ তারিখ : ১৫ নভেম্বর

এই পদের জন্য প্রার্থীর কম্পিউটার সাইন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সফটওয়্যার ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে এবং ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

আরও চাকরির খবর পড়ুন: চিটাগাং ড্রাই ডক লিমিটেডে চাকরির সুযোগ

ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে ঢাকায়। প্রার্থীর বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com