দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন জনবল নিয়োগ দিচ্ছে।
প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স বিভাগে প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ দেয়া হবে। ১১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
যা চলবে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : প্রোডাক্ট ম্যানেজার
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদন শুরুর তারিখ : ১১ অক্টোবর
আবেদনের শেষ তারিখ : ২৩ অক্টোবর
এই পদের জন্য প্রার্থীর বিএসসি বা বিবিএ ডিগ্রি থাকতে হবে এবং ইলেকট্রনিক সরঞ্জাম ও গৃহস্থালি যন্ত্রপাতি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
আরও চাকরির খবর পড়ুন: গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের
প্রার্থীর ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ণকালীন অফিসভিত্তিক চাকরির কর্মস্থল হবে ঢাকা। বয়সসীমা ২৬ থেকে ৩৫ বছর। মাসিক বেতন ৪৫ হাজার থেকে ৬৫ হাজার টাকা।
নির্বাচিত প্রার্থীরা পাবেন প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর ইনক্রিমেন্ট ও দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।









