যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংক জেপি মরগান চেজ এবার কর্মীদের পারফরম্যান্স মূল্যায়নে যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট।
নিজস্বভাবে তৈরি এই টুলটি কর্মীদের বছরের শেষের রিভিউ বা প্রতিবেদন দ্রুত ও সহজে লিখতে সাহায্য করবে।
আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল
ব্যাংকটির ভাষা মডেল ‘এলএলএম সুইট’ চালুর মাত্র আট মাসের মধ্যেই দুই লাখের বেশি কর্মী এতে যুক্ত হয়েছেন।
জেপি মরগান জানায়, টুলটি কেবল সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটি ২০২৫ সালে প্রযুক্তি খাতে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।









