সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি দুই দিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসছে।
বর্তমানে জেমিনি নক্ষত্রমণ্ডলে থাকা গ্রহটি ১০ জানুয়ারি দিবাগত রাত দুইটার দিকে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে।
আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, তখন এটি কাস্টর ও পোলক্স নক্ষত্রের সঙ্গে একটি ত্রিভুজাকারে উজ্জ্বলভাবে ধরা দেবে।
খালি চোখেই বৃহস্পতি দেখা যাবে, আর বাইনোকুলার ব্যবহার করলে এর চারটি বড় চাঁদ ও রঙিন মেঘের স্তরও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।









