ই-মেইলের মাধ্যমে প্রতারণা বা ফিশিং এখন সাইবার অপরাধীদের সবচেয়ে ব্যবহৃত কৌশল।
ভুয়া ই-মেইলের মাধ্যমে তারা ব্যবহারকারীর পাসওয়ার্ড, ওটিপি বা ব্যাংক তথ্য হাতিয়ে নিতে চায়।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনক প্রেরক, ভয় দেখানো বার্তা, বানান ভুল, অচেনা লিংক ও অপ্রত্যাশিত অ্যাটাচমেন্টই ফিশিং মেইলের প্রধান লক্ষণ।
কোনো প্রতিষ্ঠান ই-মেইলে কখনোই গোপন তথ্য চায় না—এ বিষয়টি মনে রাখলেই বড় ধরনের আর্থিক ও তথ্যগত ক্ষতি এড়ানো সম্ভব।









