মূল পাতা এক মিনিটে টেক ৯৫ শতাংশ সম্পদ বিলিয়ে দেবেন ল্যারি এলিসন
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

৯৫ শতাংশ সম্পদ বিলিয়ে দেবেন ল্যারি এলিসন

ওরাকল সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ছবি: সংগৃহীত
Share

টেসলার প্রধান ইলন মাস্কের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়েছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৩৭৩ বিলিয়ন ডলার, যা এআই খাতে চাহিদা ও ওরাকলের শেয়ারের দাম বৃদ্ধির ফলে বেড়েছে।

২০১০ সালে ‘গিভিং প্লেজ’-এ যোগ দিয়ে তিনি ঘোষণা দেন, নিজের ৯৫ শতাংশ সম্পদ দান করবেন।

আরও পড়ুন: আয় বাড়াতে মনিটাইজেশন চিফ খুঁজছে ওপেনএআই

এলিসন ইনস্টিটিউট অব টেকনোলজির মাধ্যমে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনে কাজ করছেন।

২০২৭ সালের মধ্যে অক্সফোর্ডে ১৩০ কোটি ডলার ব্যয়ে নতুন ক্যাম্পাস খোলার পরিকল্পনা রয়েছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com