ব্লুটুথ কীবোর্ডসহ ওয়্যারলেস গ্যাজেটগুলো তারবিহীন ব্যবহার সহজ করলেও চার্জ দেয়ার ঝামেলা থেকেই যায়। তবে লেনোভো নিয়ে এসেছে নতুন কীবোর্ড, যেখানে চার্জ দিতে হবে না। যা সৌরশক্তি ও পরিবেশের আলোতেই চলবে।
এ বছরের শুরুতে এমডব্লিউসি ২০২৫ (MWC 2025) ইভেন্টে প্রথম প্রদর্শিত হয় লেনোভোর সেল্ফ চার্জিং ব্লুটুথ কীবোর্ড (Self-Charging Bluetooth Keyboard)। সাধারণ ওয়্যারলেস কীবোর্ডের মতো নয়, এর উপরের অংশে দেয়া হয়েছে ফোটোভোল্টাইক সেল (photovoltaic cell), যা সৌরশক্তি কিংবা ঘরের আলো থেকেও শক্তি শোষণ করে জমা রাখে।
লেনোভোর দাবি, এই কীবোর্ডকে আলাদা করে চার্জ দেয়ার প্রয়োজন হবে না। এমনকি একবার পূর্ণ চার্জে এটি একটানা এক মাস চলবে।
আরও পড়ুন: আয় বাড়াতে মনিটাইজেশন চিফ খুঁজছে ওপেনএআই
ঘোষণার কয়েক মাস পর কীবোর্ডটি এখন বাজারে এসেছে ৯৯.৯৯ মার্কিন ডলার দামে। যদিও শুরুর পরিকল্পিত দাম ছিল ৬৯.৯৯ ডলার, অর্থাৎ বাজারে আসার সময় বাড়তি ৩০ ডলার যোগ হয়েছে।
নকশা ও ফিচার
ডুয়াল-টোন কী ডিজাইন (স্পেসবারসহ কিছু কী আলাদা রঙে)
ফুল-সাইজড ১০৮ কী লেআউট, সঙ্গে নামপ্যাড (numpad)
২.৫ জোন লো-প্রোফাইল কীবোর্ড, নীরব টাইপিংয়ের জন্য
অ্যাডজাস্টেবল টিল্ট লেগ ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট বডি
ব্লুটুথ ৫.১ ও মাইক্রোসফট সুইফ্ট পেয়ার (Bluetooth 5.1 ও Microsoft Swift Pair) সাপোর্ট
উইন্ডোজ ১০ ও ১১ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ








