দেশের বাজারে ইন্টেলের কোর আলট্রা ৯ অ্যারো লেক প্রসেসরযুক্ত নতুন ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
লেনোভোর ‘আইডিয়া প্যাড প্রো ৫আই’ মডেলটিতে রয়েছে ৩২ গিগাবাইট র্যাম।
যা একই সঙ্গে একাধিক কাজ দ্রুত সম্পন্ন করতে সহায়তা করে।
আরও পড়ুন:
১৪ ইঞ্চির ২.৮কে ওলইডি স্ক্রিনে উচ্চমানের ভিডিও সম্পাদনা ও গেমিং সুবিধা মিলবে।
ওয়াই-ফাই ৭ ও ডলবি স্পিকার থাকায় দ্রুত ইন্টারনেট ও উন্নত অডিও সুবিধা পাওয়া যায়।
মিলিটারি গ্রেড–৮১০ সার্টিফায়েড এ ডিভাইসের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।









