কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওয়্যারেবলস নির্মাতা স্টার্টআপ লিমিটলেসকে অধিগ্রহণ করেছে মেটা।
আর্থিক শর্ত বা ভেতরের কাঠামোগত পরিবর্তন প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে, লিমিটলেস আংশিকভাবে নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রাখবে।
আরও পড়ুন:
ব্যক্তিগত উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক এআই পেনডেন্ট ও স্মার্ট সফটওয়্যার নির্মাণের জন্য পরিচিত প্রতিষ্ঠানটি ‘পার্সোনাল সুপারইন্টেলিজেন্স’ প্রযুক্তি তৈরিতে কাজ করছে।
অধিগ্রহণের পরেও লিমিটলেস ব্র্যান্ডে নতুন ওয়্যারেবল বাজারে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
তবে মেটার কোন বিভাগে লিমিটলেস যুক্ত হবে বা কোন পরিষেবায় প্রযুক্তি ব্যবহৃত হবে—তা এখনো নিশ্চিত নয়।









