লিংকডইনের সিইও রায়ান রসলানস্কি বলেছেন, নামকরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখন চাকরির নিশ্চয়তা দেয় না। নিয়োগপ্রক্রিয়ায় ডিগ্রির চেয়ে এআই প্রযুক্তি ও অভিযোজন ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে নতুন ম্যালওয়্যার
মাইক্রোসফটের জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ প্রতিষ্ঠান কম অভিজ্ঞ হলেও এআই–দক্ষ প্রার্থী নিয়োগ দিতে আগ্রহী।
আর ৬৬ শতাংশ এআই দক্ষতা ছাড়া প্রার্থী বিবেচনা করবে না।
রসলানস্কি বলেছেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, সহানুভূতি ও মানিয়ে নেয়ার ক্ষমতাই হবে ভবিষ্যতের কর্মজগতের মূল চাবিকাঠি।









