মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদার নেটওয়ার্ক লিংকডইন আগামী ৩ নভেম্বর থেকে ব্যবহারকারীর প্রোফাইল তথ্য ও পাবলিক পোস্ট এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করবে।
তবে এটি বাধ্যতামূলক নয়, চাইলে ব্যবহারকারীরা সেটিংস থেকে অনুমতি বন্ধ করতে পারবেন।
আরও পড়ুন: আয় বাড়াতে মনিটাইজেশন চিফ খুঁজছে ওপেনএআই
ব্যক্তিগত বার্তা এর আওতায় আসবে না। পাশাপাশি বিজ্ঞাপনসেবা উন্নত করতেও এসব তথ্য মাইক্রোসফট ও সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করা হবে।
হালনাগাদ নীতিতে বিজ্ঞাপনের জন্য তথ্য ব্যবহারের পরিধি বাড়ানো হয়েছে, ফলে ব্যবহারকারীরা আরও পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখতে পাবেন।









