মাত্র চার ঘণ্টায় পাঁচ স্তরসহ একটি সম্পূর্ণ ভিডিও গেম তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ওয়েলসের পেনার্থের ১১ বছরের ম্যাক্স।
গত মে মাসে রেকর্ডের জন্য আবেদন করে সে।
ছয় মাস পর গিনেস নিশ্চিত করেছে, ম্যাক্সই বিশ্বের সবচেয়ে কম বয়সী পুরুষ ভিডিও গেম নির্মাতা।
আরও পড়ুন: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু
স্বীকৃতি পেয়ে ম্যাক্স বলেন, এটি তার কাছে স্বপ্নপূরণের প্রথম পদক্ষেপ।
সাত বছর বয়সে কোডিং শেখার পর থেকেই গেম তৈরি তার নেশা।
স্থানীয় মেকারস্পেসে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চার ঘণ্টায় গেমটি তৈরি করে ম্যাক্স।
ভবিষ্যতে পেশাদার গেম ডেভেলপার হওয়ার লক্ষে এরইমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সে।









