হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এনক্রিপ্ট করা ব্যক্তিগত বার্তা মেটা পড়তে পারে—এমন অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা বদল
একটি মামলায় দাবি করা হলেও মেটা অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, সিগন্যাল প্রটোকল ব্যবহার করে বার্তার সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, বার্তার কনটেন্ট নয়, ব্যবহারকারীদের মেটাডাটা সংগ্রহ নিয়েই মূলত গোপনীয়তার প্রশ্ন রয়ে গেছে।









