ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কনটেন্ট-বিষয়ক আইন ভঙ্গের অভিযোগ উঠেছে মেটা ও টিকটকের বিরুদ্ধে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) ভঙ্গ করেছে।
কমিশনের মতে, প্লাটফর্মগুলোর কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক নয়।
আরও পড়ুন: ইলন মাস্কের ভবিষ্যদর্শন: এআই সব কাজ করবে, মানুষ হবে স্বাধীন
বিভ্রান্তিকর ডিজাইনের কারণে নোটিস অ্যান্ড অ্যাকশন সঠিকভাবে কাজ করছে না।
মেটা অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করছে।
উভয় প্রতিষ্ঠানই শিশু সুরক্ষা এবং স্বচ্ছতা বিষয়ক ইইউ’র একাধিক তদন্তের আওতায় রয়েছে।









