বিশ্বের অন্যতম সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান মেটার বড় অংশের আয় নাকি আসে ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে—এমন তথ্যই প্রকাশ করেছে রয়টার্স।
সংস্থাটির তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ১৬ বিলিয়ন ডলার এসেছে ভুয়া বিনিয়োগ, অবৈধ জুয়া ও নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে।
অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, গত তিন বছরেও এসব বিজ্ঞাপন দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি মেটা।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
প্রতারণা শনাক্তের স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকলেও ৯৫% নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্দেহভাজন বিজ্ঞাপন চালু থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব অর্জনে ব্যবহারকারীর নিরাপত্তা উপেক্ষা করলে ভবিষ্যতে মেটার বিশ্বাসযোগ্যতাই ঝুঁকিতে পড়তে পারে।









