ফেসবুক রিলস ফিচার আরও উন্নত করেছে মেটা।
নতুন ‘ফ্রেন্ড বাবল’ ফিচারে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে তার প্রোফাইল বাবল ভিডিওর নিচে দেখাবে।
ব্যবহারকারীরা চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট করতে পারবে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
এছাড়া রিকমেন্ডেশন অ্যালগরিদম উন্নত করে নতুন ও প্রাসঙ্গিক ভিডিও দেখানো হচ্ছে।
মেটার তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা এখন আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন।
ভিডিওর অর্ধেকের বেশি এখন রিলস ফরম্যাটে প্রকাশিত হচ্ছে।









