মূল পাতা অ্যাপস অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তা ফিচার আনল মেটা
অ্যাপসএক মিনিটে টেক

অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তা ফিচার আনল মেটা

Meta facebook
মেটা। ছবি: সংগৃহীত
Share

অনলাইন প্রতারণা ও সাইবার হামলা রোধে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে মেটা।

ব্যবহারকারীদের সুরক্ষায় যুক্ত হয়েছে ‘পাসকি’ সুবিধা, যার মাধ্যমে আঙুলের ছাপ, মুখের ছবি বা পিন ব্যবহার করে লগইন করা যাবে।

আরও পড়ুন: এআইনির্ভর ফিচার নিয়ে আসলো বাংলালিংকের রাইজ অ্যাপ

এতে পাসওয়ার্ড ফাঁসের ঝুঁকি কমবে। হোয়াটসঅ্যাপে অচেনা ভিডিও কলে স্ক্রিন শেয়ার করতে চাইলে সতর্কবার্তা দেবে সিস্টেম।

মেসেঞ্জারে এসেছে এআই নির্ভর প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা।

পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ হয়েছে ‘সিকিউরিটি চেকআপ’ টুল, যা ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com