শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে অস্ট্রেলিয়ায় নতুন বয়সভিত্তিক বিধিনিষেধ কার্যকর হওয়ার পর মেটা পাঁচ লাখের বেশি অ্যাকাউন্ট সরিয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যে দেখা যায়, ইনস্টাগ্রাম, ফেসবুক ও থ্রেডস মিলিয়ে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: লিংকডইনের ব্যবহারকারী ছাড়ালো ১২০ কোটি
সরকার বলছে, শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ।
মেটা আগেই কমবয়সী ব্যবহারকারী শনাক্তে ব্যবস্থা নেয় এবং বয়স যাচাইয়ের জন্য ভিডিও সেলফি ও পরিচয়পত্রভিত্তিক পদ্ধতি চালু করে।
জরিপে বেশির ভাগ প্রাপ্তবয়স্ক এই নিষেধাজ্ঞাকে সমর্থন করলেও কিশোরদের বড় অংশ এতে অসন্তোষ প্রকাশ করেছে।









