কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অবস্থান শক্ত করতে নতুন এআই মডেল তৈরিতে নেমেছে মেটা।
স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা আলেক্সান্ডার ওয়াংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবে একাধিক মডেলের উন্নয়ন চলছে।
আরও পড়ুন: জেনারেটিভ এআইয়ে গ্রাহক ব্যয় পৌঁছবে ৭০০ বিলিয়ন ডলার
প্রতিবেদনে বলা হয়েছে, ছবি ও ভিডিওভিত্তিক ‘ম্যাঙ্গো’ এবং টেক্সটভিত্তিক ‘অ্যাভোকাডো’ নামের দুটি মডেল আগামী বছরের শুরুতে উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে।
কোডিং ও সফটওয়্যার উন্নয়নে দক্ষতা বাড়ানোই নতুন মডেলগুলোর মূল উদ্দেশ্য।









