দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এমজি।
নতুন এ সিরিজে থাকছে অত্যাধুনিক সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) ও হাইব্রিড প্লাস – এই দু’টি মডেল।
বাংলাদেশে হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এটি এমজির একটি বড় পদক্ষেপ।
জ্বালানি সাশ্রয়, আরামদায়ক যাত্রা ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজি এইচএসের নতুন হাইব্রিড সিরিজ।
সি-সেগমেন্টের একটি নির্ভরযোগ্য ও আকর্ষণীয় এসইউভি হিসেবে এমজি এইচএস ইতোমধ্যেই দেশের গাড়ির বাজারে দারুণ সুনাম অর্জন করেছে।
হাইব্রিড মডেলের নতুন এ দু’টি গাড়ি সে সুনামের ধারাকে বজায় রাখবে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
ঐতিহ্যবাহী ব্রিটিশ ডিজাইনের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গাড়িগুলো ব্যবহারকারীদের দিবে আরও মসৃণ ও জ্বালানী সাশ্রয়ী গাড়ি চালানোর অভিজ্ঞতা।
একবার চার্জ দিলে শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি।
যা ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানীর সম্মিলিত শক্তিতে ১০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম।
গাড়িতে থাকা প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বের পথ পাড়ি দেয়া যাবে কোন কার্বন নিঃসরণ ছাড়াই। আর লম্বা রাস্তায় কাজে লাগবে এর হাইব্রিড শক্তি।
অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ দক্ষতা ও আরামের জন্য বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে।
জ্বালানির খরচ কমানোর পাশাপাশি নিঃসরণ কমানো ও গাড়ি চালানোর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।
আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে।
‘হোয়াটকার? অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পরিবারের ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ ‘বেস্ট ম্যানুফাকচারার’ স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি।
এছাড়াও, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্যের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।
দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএসের এ দু’টি সংস্করণের গাড়ির প্রি-বুকিং চলছে।









