মাইক্রোসফট আগামী চার বছরে ভারতে ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
এটি প্রতিষ্ঠানটির এশিয়ায় সর্ববৃহৎ বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে।
অর্থ মূলত ভারতের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো উন্নয়নে ব্যবহার হবে।
আরও পড়ুন:
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, এই বিনিয়োগের মাধ্যমে ভারতকে এআই-ভিত্তিক দক্ষতা, অবকাঠামো ও সার্বভৌম সক্ষমতায় এগিয়ে নেয়া হবে।
দেশটিতে নতুন ডেটা সেন্টার, কর্মীদের প্রশিক্ষণ এবং ক্লাউড সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।
মাইক্রোসফট ইতিমধ্যেই ভারতে ২২ হাজারের বেশি কর্মী নিয়ে কাজ করছে।









