কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কোপাইলট চ্যাটবটে ‘পোর্ট্রেটস’ নামে নতুন সুবিধা চালু করেছে মাইক্রোসফট।
এতে কথোপকথনের সময় অ্যানিমেটেড মুখভঙ্গি ও স্বাভাবিক ভিজ্যুয়াল অভিব্যক্তি দেখা যাবে, ফলে আলোচনা আরও বাস্তব মনে হবে।
আরও পড়ুন: ভিডিও তৈরি করার নতুন এআই অ্যাপ ‘সোরা’ আনল ওপেনএআই
নতুন ফিচারটিতে ৪০ ধরনের মানব চরিত্র রয়েছে, যারা রিয়েল টাইমে মুখভঙ্গি ও মাথার নড়াচড়া প্রদর্শন করতে পারে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ব্যবহারকারীরা ইতিমধ্যে এ সুবিধা পাচ্ছেন।









