কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগ করেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় নিজেদের এআই সফটওয়্যার কো-পাইলটের বিক্রয় লক্ষ্যমাত্রা কমিয়েছে মাইক্রোসফট।
আগ্রহী গ্রাহক কম থাকায় কিছু ক্ষেত্রে লক্ষ্য ৫০ শতাংশ পর্যন্ত নামানো হয়েছে বলে জানিয়েছে দ্য ইনফরমেশন।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
তুলনামূলকভাবে চ্যাটজিপিটি ও গুগলের জেমিনি দ্রুত জনপ্রিয় হলেও কো-পাইলট বাস্তব কাজে তেমন কার্যকর মনে করছেন না ব্যবহারকারীরা।
ফলে এআই বিনিয়োগ থেকে আয় নিয়ে চাপ বাড়ছে মাইক্রোসফটের ওপর।









