গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হালনাগাদ তথ্য অনুযায়ী, মাইনক্র্যাফট এখন পর্যন্ত ৩৫ কোটি কপি বিক্রি করেছে।
এটি বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেমের শীর্ষে অবস্থান করছে।
এর পর তালিকায় রয়েছে গ্র্যান্ড থেফট অটো ভি (জিটিএ ফাইভ) এবং টেট্রিস।
আরও পড়ুন: বিশ্বজুড়ে শিক্ষকরা গণিত, বিজ্ঞান ও ইতিহাস শেখান যে ভিডিও গেমে
২০১১ সালে মোজাং স্টুডিওজ মাইনক্র্যাফট উন্মুক্ত করে।
পিসি, এক্সবক্স, প্লেস্টেশন ও মোবাইলসহ একাধিক প্ল্যাটফর্মে খেলতে পাওয়ার কারণে এর জনপ্রিয়তা ও বিক্রি দ্রুত বেড়ে যায়।
২০২৩ সালে মাইনক্র্যাফট ইতিহাসে প্রথম গেম হিসেবে ৩০ কোটি কপির বিক্রির রেকর্ডও স্থাপন করে।









