ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বন্ধ ও মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে কঠোর আন্দোলনে যাচ্ছে মোবাইল ব্যবসায়ীরা।
এর অংশ হিসেবে আজ (রোববার, ৭ ডিসেম্বর) থেকে সারা দেশের সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
একই সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও করার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
ব্যবসায়ীরা সকাল থেকেই বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান করে আন্দোলন করছেন।
অবরোধের কারণে বন্ধ রয়েছে আগারগাঁও শ্যামলী অভিমুখের সড়কটি। এতে ভোগান্তিতে নগরবাসী।









