২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের রেকর্ড গড়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি।
বিজনেস অব অ্যাপসের তথ্য অনুযায়ী, গত বছর অ্যাপটি ডাউনলোড হয়েছে প্রায় ৭৭ কোটিবার।
আরও পড়ুন: অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা
অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই এটি টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় অ্যাপকে পেছনে ফেলেছে।
বিশ্লেষকদের মতে, বিনোদনের চেয়ে এখন ব্যবহারকারীরা এআইয়ের মাধ্যমে দ্রুত সমাধান পেতেই বেশি আগ্রহী, যা জেনারেটিভ এআইয়ের উত্থানকে স্পষ্ট করে।









