২০২৫ সালের অ্যাপ স্টোর চার্টে বড় সাফল্য পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটি।
অ্যাপল প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বিনামূল্যের আইফোন অ্যাপে পরিণত হয়েছে।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
আগের বছর যেখানে অ্যাপটির অবস্থান ছিল চতুর্থ, সেখানে এবার টিকটক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপকে পেছনে ফেলেছে এটি।
বিশ্লেষকদের মতে, কথোপকথনভিত্তিক এআই এখন সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল চাহিদার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।








