হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে।
খুব শিগগিরই আইওএসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
টেস্টফ্লাইট বিটা ভার্সনে ‘অ্যাকাউন্ট লিস্ট’ নামে নতুন অপশন দেখা গেছে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
ব্যবহারকারীরা সহজে প্রাইমারি অ্যাকাউন্ট পরিবর্তন না করেই সেকেন্ডারি অ্যাকাউন্টে যেতে পারবেন।
প্রতিটি অ্যাকাউন্টে আলাদা চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি ও অ্যাপ লক সুবিধা থাকবে।
পুরনো বা নতুন নম্বর দিয়ে সহজে অতিরিক্ত অ্যাকাউন্ট যুক্ত করা সম্ভব হবে।









